দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন সেই গৃহবধূ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৫ ৭ অক্টোবর ২০২০
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাছপুর ইউনিয়নের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন এবং তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন নির্যাতনের শিকার সেই গৃহবধূ (৩৭)। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজে বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন তিনি।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, গেল ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর সদস্যরা আমাকে বিবস্ত্র করে নির্যাতন করে। সেই দৃশ্য ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এর আগে দেলোয়ার দু’বার আমাকে ধর্ষণ করে। একবার তা করে প্রায় এক বছর আগে। আর দ্বিতীয়বার ধর্ষণ করে রমজান মাসের আগে। এ দফায় দেলোয়ারের সহযোগী কালামও আমাকে ধর্ষণ চেষ্টা করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন-অর-রশিদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেলোয়ারকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে। আর আরেক আসামি কালামকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।
এর আগে ৬ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলের কাছে এসব তথ্য দেন ভুক্তভোগী ওই নারী। তদন্ত দলের প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল-মাহমুদ ফয়জুল কবীর নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে ওই অভিযোগের কথা বলেন।
ওই নারীর বরাত দিয়ে ফায়জুল কবীর বলেন, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন দেলোয়ার প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। তাতে সাড়া দিতে হুমকি-ধমকিও দেয় সে।
তিনি বলেন, বছর খানেক আগে ওই নারীর ঘরে ঢুকে প্রথমবার ধর্ষণ করে দেলোয়ার। গত রমজানের কিছুদিন আগে সহযোগী কালামের মাধ্যমে তাকে নৌকায় ডেকে নেয় সে। সেখানে দুজনই গৃহবধূকে ধর্ষণ করতে চায়। এসময় দেলোয়ারের কাছে অনুনয়-বিনয় করেন তিনি। ফলে কালামকে টাকা দিয়ে পাঠিয়ে দেয় ও। এরপর নৌকায় দ্বিতীয়বার সেই নারীকে ধর্ষণ করে দেলোয়ার।
তবে নির্যাতনের ঘটনার প্রথম দুটি মামলায় দেলোয়ারের নাম নেই। এ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের পরিচালক বলেন, নিরাপত্তাহীনতার কারণে ওই নারী দেলোয়ারের নামে মামলা করেননি। এমনকি ২২ ধারার জবানবন্দিতে তার নাম না থাকার কারণ ভয়। একই সঙ্গে তাকে ধর্ষণের ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয় সে।
নারায়ণগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার দেলোয়ারকে অস্ত্র মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন তারা। তবে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে সোমবার বিকালে এ মামলায় গ্রেফতার রহিম ও রহমতের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















